ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে পিরামিডের নির্মাণ রহস্য উদ্ঘাটন

আকাশ নিউজ ডেস্ক:

পিরামিড; মিসরের এই স্থাপনাটি প্রাচীন যুগের সপ্তম আশ্চর্যের একটি। প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা হয় এটি। কিন্তু এর নির্মাণ নিয়ে অনেক ‘মিথ’ ও রহস্য থাকলেও তা এতদিন উদ্ঘাটন হয়নি।সম্প্রতি পিরামিডের নির্মাণ রহস্য উদঘাটনে অনেকটাই সফল হয়েছেন বিজ্ঞানীরা। কায়রোর ফ্রেঞ্চ ইন্সটিটিউট ফর ওরিয়েন্টাল আর্কিওলজি এবং ব্রিটেনের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য উদ্ঘাটন করেছেন।

পিরামিড যেসব পাথরের ব্লক দ্বারা নির্মিত সেগুলো কীভাবে ওপরে তোলা হয়েছে, তার একটি নকশা উদ্ঘাটন করেছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, প্রাচীন মিসরীয়রা ব্লক ওপরে তোলার জন্য একধরনের জটিল পদ্ধতি অনুসরণ করতেন। এক্ষেত্রে তারা একটি ধাপবিহীন সিঁড়ি (র‌্যাম্প) এবং এর দুই পাশে দুটি ধাপযুক্ত সিঁড়ি ব্যবহার করতেন। র‌্যাম্পের ভেতরপ্রান্তে উভয় পাশে দেড় ফুট পর পর কাঠের খুঁটি বসাতেন।

তারা বলেন, ব্লকের নিচে কাঠের তক্তা ব্যবহার করা হতো, যা চাকার কাজ করত। এরপর ব্লক রশি দিয়ে প্যাঁচিয়ে কাঠের খুঁটির সঙ্গে প্যাঁচ দিয়ে ওপরে ও নিচ থেকে টানা হতো। র‌্যাম্পের দু’পাশে ধাপযুক্ত সিঁড়িতে চারজন করে আটজন এবং নিচেও চারজন করে আটজন কর্মী রশি ধরে টানতেন। যারা নিচে ছিলেন, তারা নিচের দিকে আর যারা ওপরে ছিলেন, তারা ওপরের দিকে টানতেন।

এভাবে টেনে কাঠের খুঁটির ওপরের ধাপে গেলে পেছনে কিছু দিয়ে ঠেকা দেয়া হতো। তারপর রশি ওপরের ধাপের খুঁটির সঙ্গে প্যাঁচিয়ে আবারও টেনে ওপরে তোলা হতো।পিরামিডের ব্লকগুলো এভাবেই ধীরে ধীরে ওপরে তোলা হতো বলে জানান গবেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবশেষে পিরামিডের নির্মাণ রহস্য উদ্ঘাটন

আপডেট সময় ১০:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮