ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

টেকনাফে এনজিওর গাড়িতে ১ লাখ ১৫ হাজার ইয়াবা!

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার ইয়াবা ও এনজিও সংস্থার স্টিকারযুক্ত মাইক্রোবাসসহ এক চালককে আটক করেছে।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পৌর এলাকার কলেজপাড়া এলাকায় সড়কে অভিযান চালায়। ওই সময় এনজিও সংস্থা ডেনচার্চএইডের (ডিসিএ) স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস আটক করে।

ওই মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১ লাখ ১৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় ইয়াবা পাচারে জড়িত থাকায় গাড়ির চালক মহেশখালী উপজেলার মিঠাছড়ির মৃত আবু ছৈয়দের পুত্র মীর কাশেমকে (৩০) আটক করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান যুগান্তরকে জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

টেকনাফে এনজিওর গাড়িতে ১ লাখ ১৫ হাজার ইয়াবা!

আপডেট সময় ০৮:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮