ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

চট্টগ্রামে কান্নার রাত

আকাশ বিনোদন ডেস্ক:

‘আপনারা সবাই এমন উচ্চস্বরে গাইবেন, যেন আমার বাবা উপর থেকে শুনতে পারেন।’ প্রয়াত ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুর বহুল জনপ্রিয় ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি গাইতে গাইতে কথাগুলো বলছিলেন তার ছেলে আনাফ তাজোয়ার আইয়ুব।

বুধবার আইয়ুব বাচ্চুর হাতেগড়া ব্যান্ড ‘এলআরবি’ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এক মেগা কনসার্টে অংশ নেয়। ‘শেকড়ের সন্ধানে’ শীর্ষক এই কনসার্টের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এই কনসার্টের দৃশ্যজুড়ে ছিল অশ্রুসিক্ত মানুষের ঢল। আইয়ুব বাচ্চুহীন ‘এলআরবি’র প্রথম কনসার্টে তার দুই সন্তানের সঙ্গে কেঁদেছে চট্টগ্রাম, কেঁদেছে বাংলাদেশ।

কনসার্টে বাবার গিটার নিয়ে দর্শকের আহ্বানে মঞ্চে গান গেয়ে শোনান ছেলে আনাফ তাজোয়ার আইয়ুব। সঙ্গে গলা মিলিয়েছেন মেয়ে ফায়রুজ সাফরা। অসময়ে বাবাকে হারানোর বেদনায় দুই ভাই-বোনের চোখ ছিল অশ্রুতে পরিপূর্ণ। গত ১৮ অক্টোবর কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তাদের গায়ক, গীতিকার, সুরকার এবং গিটারিস্ট বাবা।

তবে শুধু ভাই-বোনই নয়, এদিন কেঁদেছেন স্টেজের অন্যান্য শিল্পীরাও। কনসার্টে উপস্থিত লাখো দর্শক শ্রোতা কেঁদেছেন তাদের প্রিয় শিল্পীকে হারানোর বেদনায়।কনসার্টে এলআরবি ছাড়াও পারফর্ম করেন কুমার বিশ্বজিৎ, হৃদয় খান, কুদ্দুস বয়াতি, ফকির শাহাবুদ্দিন ও চিশতি বাউল প্রমুখ। আরও ছিলেন ভারতের শিবামনি, রাশিয়ার আনা রাকিতা ও তুরস্কের সিনানসহ ১৮ দেশের শিল্পীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

চট্টগ্রামে কান্নার রাত

আপডেট সময় ০১:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮