ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

আওয়ামী লীগের সাবেক এমপি খান টিপু সুলতান আর নেই

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও যশোর-৫ (মনিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা খান টিপু সুলতান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ৯:২০ মিনিটে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির।

টিপু সুলতান ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

এর আগে, প্রচণ্ড জ্বরের কারণে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে টিপুকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৪ আগস্ট) যশোরস্থ নিজ বাসভবনে জ্বরে আক্রান্ত হন টিপু সুলতান। ঘরের ডাইনিং রুমে অসতর্কবশত পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পারিবারিক চিকিৎসক ডা. কামরুজ্জামানের পরামর্শে মঙ্গলবার পরিবারের সদস্যরা তাকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করেন। ওইদিন পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে রক্তক্ষণ ধরা পড়ে এবং সেখানেই দ্রুত অস্ত্রোপচার করা হয়। তখন থেকেই পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি ছিলেন তিনি।

উল্লেখ্য, খান টিপু সুলতান যশোর-৫ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া যশোর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

আওয়ামী লীগের সাবেক এমপি খান টিপু সুলতান আর নেই

আপডেট সময় ০১:০০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭