ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১২০টি সেঞ্চুরি কর, কোহলিকে শোয়েব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বিরাট-টার্গেট! ১২০ সেঞ্চুরি করতে হবে। ভারত অধিনায়ক বিরাট কোহালিকে নতুন টার্গেট বেঁধে দিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার।

ক্রিকেটের ইতিহাসে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকর। ১০০ সেঞ্চুরি রয়েছে লিটল চ্যাম্পিয়নের। কোহালি তা টপকে যেতে পারেন বলে মনে করছেন শোয়েব।

পুণেয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বিরাট শতরান করার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সেখানে শোয়েব লিখেছেন, ‘গুয়াহাটি, বিশাখাপত্তনম, পুণে। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টানা তিন সেঞ্চুরি করে ফেলল কোহালি। কী দুর্দান্ত রান-মেশিন ও। এ ভাবেই চালিয়ে যাও। তোমার জন্য ১২০ সেঞ্চুরির টার্গেট রাখলাম।’

এখন টেস্ট এবং ওয়ানডে ফরম্যাট মিলিয়ে কোহালির রয়েছে ৬২ শতরান। এর মধ্যে টেস্টে রয়েছে ২৪ সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে রয়েছে বাকি ৩৮ সেঞ্চুরি। ক্যারিয়ারে মোট সেঞ্চুরির তালিকায় বিরাট এখন জাক কালিসের সঙ্গে যৌথভাবে রয়েছেন চারে। কালিসেরও রয়েছে ৬২ সেঞ্চুরি। বিরাটের আগে শচীন ছা়ড়া রয়েছেন শুধু রিকি পন্টিং (৭১ সেঞ্চুরি) ও কুমার সাঙ্গাকারা (৬৩ সেঞ্চুরি)।

একদিনের ক্রিকেটে শেষ ১৫ সম্পূর্ণ ইনিংসে সাত সেঞ্চুরি করেছেন কোহালি। এই ম্যাচগুলোয় ১২২.৫৫ গড়ে করেছেন ১,৩৪৮ রান। রয়েছেন দুরন্ত ছন্দে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২০টি সেঞ্চুরি কর, কোহলিকে শোয়েব

আপডেট সময় ০৫:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮