ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী সিঙ্গাপুর কানাডা নয় বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই: প্রতিমন্ত্রী শাহে আলম জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দুই বছরে ২০টি বিজ্ঞাপন!

অাকাশ বিনোদন ডেস্ক:

দুই বছরের জন্য নাভানা গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। তার সাথে থাকছেন রিয়াজ। এ সময়ের মধ্যে দুই তারকা প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের ২০টি বিজ্ঞাপন করবেন।

২১ আগস্ট থেকে টানা ৩দিন শুটিংয়ে অংশ নেবেন রিয়াজ-অপু। রাজধানীর একটি স্টুডিওতে ৪টি বিজ্ঞাপনের শুটিং করবেন তারা।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমি নতুনভাবে ভক্তদের মাঝে ফিরতে চাইছি। সে প্রচেষ্টার অংশ হিসেবে বিজ্ঞাপনগুলো করা।’

রিয়াজ-অপু এর আগে ‘শুভ বিবাহ’ ও ‘বাজাও বিয়ের বাজনা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। বড়পর্দায় দর্শকরা তাদের রসায়ন পছন্দও করেছিলেন। তবে পরবর্তীতে আর একসঙ্গে কাজ করা হয়নি।

এদিকে ‘শুভ বিবাহ’ সিনেমার অন্য নায়ক ফেরদৌসের সঙ্গে নতুন একটি বিজ্ঞাপনে দেখা যাবে অপুকে।

দেড় বছর বিরতির পর সম্প্রতি ‘পাঙ্কু জামাই’ সিনেমার ডাবিংয়ে অংশ নিলেন অপু। শিগগিরই সিনেমাটির দুটি গানের দৃশ্যায়নে অংশ নেবেন এ নায়িকা। বর্তমানে ওজন ঝরানোর কসরত করছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

দুই বছরে ২০টি বিজ্ঞাপন!

আপডেট সময় ০৫:৪৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭