ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধোনিকেও ছাড়িয়ে গেলেন কোহলি

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগের ম্যাচে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করার মধ্য দিয়ে আবারও শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যান কোহলি। ওয়ানডে ক্রিকেটে শচীন ৩১১ ম্যাচ খেলে করেন ১০ হাজার রান। অথচ তার চেয়ে ৯৯ ম্যাচেই সেই রেকর্ড ছাড়িয়ে সবচেয়ে কম খেলায় (২১২) দশ হাজার রানের মাইলফলক স্পশর্ করেন কোহলি।

শনিবার ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের তৃতীয় খেলায় সেঞ্চুরি করার পথে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে যান কোহলি। একদিনের ক্রিকেটে ৩৩০ ম্যাচ খেলে ১০ হজার ১৫০ রান করেন ধোনি। অথচ তার চেয়ে ১১৭ ম্যাচ কম খেলে ধোনিকে ছাড়িয়ে যান কোহলি।

শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে খেলতে নামার আগে ধোনির রান ছিল ১০ হাজার ১৪৩। আর কোহলির ছিল ১০ হাজার ৭৬ রান। ধোনি থেকে ৭৬ রান পেছনে ছিলেন কোহলি। এদিন মাত্র ৭ রান করে ফেরেন ধোনি, আর ১০৭ রান করে সাবেক এই অধিনায়ককে ছাড়িয়ে যান কোহলি। ওয়ানডেতে কোহলির সংগ্রহ ২১৩ ম্যাচে ১০ হাজার ১৮৩ রান।

ওয়ানডে ক্রিকেট রান সংগ্রহের দিক থেকে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ কোহলি। ১৮ হাজার ৪২৬ রান নিয়ে শীর্ষে শচীন, ১১ হাজার ২২১ রান করে দ্বিতীয় সৌরভ গাঙ্গুলী এবং ১০ হাজার ৭৬৮ রান করে তৃতীয় রাহুল দ্রাবিড়।

তবে বিশ্ব ক্রিকেটে ওয়ানডে ফর্মেটে রান সংগ্রহের দিক থেকে সেরা ১২তম স্থানে আছেন কোহলি। সবার ওপরে শচীন, ১৪ হাজার ২৩৪ রান নিয়ে দুইয়ে শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। ১৩ হাজার ৭০৪ রান নিয়ে তৃতীয় অস্ট্রেলিয়ার সাবেক তারকা অধিনায়ক রিকি পন্টিং।

তবে সেঞ্চুরি করার দিক থেকে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরেই আছেন বিরাট কোহলি। ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার করেন ৪৯টি সেঞ্চুরি।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করার মধ্য দিয়ে ৩৮তম শতক হাঁকান কোহলি। শচীনকে ছাড়িয়ে যেতে তার করতে হবে আরও ১১টি সেঞ্চুরি। এদিন ১১৯ বল খেলে ১০ চার ও এক ছক্কায় ১০৭ রান করেন কোহলি।

ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের এনিয়ে টানা তিন খেলায় তিনটি সেঞ্চুরি পেলেন ভারতীয় অধিনায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধোনিকেও ছাড়িয়ে গেলেন কোহলি

আপডেট সময় ১১:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮