ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধোনির কারণেই ভারত জয় পায়নি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাজে সময় যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির। ব্যাটে হাতে রানখরায় ভুগছেন ভারতের বিশ্বাকাপ জয়ী এই অধিনায়ক। সবশেষ ১০ ওয়ানডেতে তার সংগ্রহ মাত্র ১৭৬ রান। ব্যাটের পাশাপাশি ইদানীং হাতের গ্লাভস ফসকেও বল বেরিয়ে যাচ্ছে তার। অফ ফর্মের কারণে তাকে নিয়ে ভারতজুড়ে সমালোচনা চলছে।

শুধু তাই নয়, গত বুধবার বিশাখাপত্তনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাই হওয়া ম্যাচে জয় না পাওয়ায় ধোনিকেই দায়ী করছেন তার সতীর্থরা। শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৪ রান। ১৩ রান তুলে ম্যাচ টাই করে ক্যারিবীয়রা।

এদিন ধোনির পরিকল্পনার কারণেই নাকি ম্যাচ জিততে পারেনি ভারত। খেলা শেষে এমন অভিযোগ করছেন জাতীয় দলের স্পিনার কুলদীপ যাদব।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ৩২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের দাপুটে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচেও ভারত জিতবে এমনটাই ধারণা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু বিশাখাপত্তনে জয় না পাওয়ায় ধোনিকে দায়ী করা হচ্ছে।

সেদিন শ্বাসরুদ্ধকর মুহূর্তে শেষ বলের আগে ফিল্ডিংয়ে সামান্য পরিবর্তন করেন স্বয়ং ধোনি। তিনি থার্ডম্যানকে সামনে নিয়ে আসেন। পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডারকে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দেন। কিন্তু কাভার ও লং অফ ছিল অরক্ষিত।

ধোনির এই ফিল্ডিং পরিবর্তনই বুমেরাং হয়ে যায়। শেষ বলে পয়েন্ট এলাকা দিয়েই বাউন্ডারি হাঁকান ক্যারিবিয়ান ব্যাটসম্যান শাই হোপ।

ম্যাচ শেষে এই ফিল্ডিং পরিবর্তনের ঘটনা প্রকাশ্যে এনেছেন কুলদীপ। তিনি ম্যাচের পরে জানান, ‘অভিজ্ঞতায় মাহি ভাইয়ের থেকে অনেক পিছিয়ে আমি। সবেমাত্র ৩০টা ওয়ানডে খেলেছি আমি। অন্যদিকে, ধোনি তিন শতাধিক ম্যাচ খেলেছে। দলের প্রত্যেকের থেকেই ও সব থেকে বেশি অভিজ্ঞ। এটা কখনও কখনও হয়ে যায়। শেষ ওভারে এমনটাই মাহি ভাইয়ের পরিকল্পনা ছিল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধোনির কারণেই ভারত জয় পায়নি

আপডেট সময় ০৬:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮