ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক: 

সুইজারল্যান্ডের জেনেভায় পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার সকাল আটটার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, পুলিশের আইজিপি এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

গত ২১ অক্টোবর রাতে ঢাকা থেকে রওনা হয়ে পরদিন জেনিভায় পৌঁছান রাষ্ট্রপতি। ২২ থেকে ২৬ অক্টোবর পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত বিশ্ব বিনিয়োগ ফোরাম-২০১৮ এর উদ্বোধনী অধিবেশনে অংশ নেন তিনি।

বিনিয়োগ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি তার বক্তৃতায় মানবসম্পদ, তাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সঠিক বিনিয়োগের ওপর জোর দেন। বিনিয়োগ ফোরামে তিনি বিশ্ব নেতৃবৃন্দ এবং এতে অংশ নেয়া দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।

রাষ্ট্রপতি সেখানে তার প্যালেস অব রেসিডেন্সে প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ী সম্প্রদায়ের নেতাদের বক্তব্য শোনেন। তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

আপডেট সময় ১২:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮