ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আব্বাসের আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের প্রার্থী-সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে: নাহিদ ইসলাম দাঁড়িপাল্লায় ভোট দিতে ভোটারদের নগদ টাকা বিতরণের সময় আটক ২ মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে ৯ জনের প্রাণহানি ভোলা-২ আসনে বিএন‌পি-জামায়া‌তের ম‌ধ্যে উত্তেজনা: ধাওয়া-পালটা ধাওয়া ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ভোট দিয়ে তারকারা কে কী বললেন ভোট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ফল মেনে নেওয়া হবে না: তারেক রহমান কেন্দ্রে গিয়ে নারী শুনলেন তার ভোট হয়ে গেছে, সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ প্রত্যাহার ৩ ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি

বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দিতে সম্মত চীন: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দিতে সম্মত হয়েছে চীন।

তিনি বলেন, তারা আমাদের বলেছেন- আমাদের দেশের ব্যবসায়ীসহ অন্যদের চীনের ভিসা পেতে অনেক সময়সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, অনেক সময় ঠিক সময়ে ভিসা পান না। তাই আমরা অন অ্যারাইভাল ভিসা দেয়ার বিষয়টি ভাবছি।

শুক্রবার সচিবালয়ে বাংলাদেশ ও চীনের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দুই ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আসাদুজ্জামান কামাল বলেন, টুরিস্ট, ব্যবসায়ীরা যদি সময়ের অভাবে ভিসা না নিয়ে যান। তা হলে তারা (চায়না) অন অ্যারাইভাল ভিসা দেবেন। তারা এ বিষয়ে আলোচনা করে গেছেন এবং পরবর্তী সময়ে এ বিষয়ে ব্যবস্থা নেবেন ও ঘোষণা দেবেন।

বৈঠকে তিনটি সমাঝোতা স্মারক সই হওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এগুলো হল- প্ল্যান অব অ্যাকশন অন ল এনফোর্সম্যান্ট ট্রেইনিং কো-অপারেশন, কো-অপারেশন ডকুমেন্ট অব ইস্টাবলিশমেন্ট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এবং সাইনিং অব লেটার অব চেইঞ্জ অন পুলিশ ইকুইপমেন্ট এইড।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের (চীনের প্রতিনিধিদল) সঙ্গে সন্ত্রাসবাদ, জঙ্গি দমন, সাইবার অপরাধ, ট্রান্স ন্যাশনাল ক্রাইমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

সচিবালয়ে এ বৈঠকে বাংলাদেশের পক্ষে আসাদুজ্জামান খাঁন কামাল নেতৃত্ব দেন। চীনের পক্ষে নেতৃত্বে ছিলেন দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী ও স্টেট কাউন্সিলর ঝাও কেজি।

সকাল সাড়ে ৯টায় চীনের মন্ত্রী সচিবালয়ে উপস্থিত হলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে পুলিশের একটি দলের সালাম নেন ঝাও কেজি।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দিতে সম্মত চীন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮