ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম দুই ওয়ানডেতে দাপুটে জয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে জিম্বাবুয়েকে বাংলাওয়াশের স্বাদ দিতে চান টাইগাররা।

সেই লক্ষ্য পূরণে টস ভাগ্যকে পাশে পেলেন তারা। জিতেছেন স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শিশিরের কথা মাথায় রেখে আগে ফিল্ডিং নিয়েছেন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের সামনে বাংলাদেশ। মাশরাফি জানিয়েছেন, একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা যাই হোক জয় দিয়ে সিরিজ শেষ করতে চান তিনি।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে তিন পরিবর্তন। অভিষেক দুই ম্যাচে গোল্ডেন ডাক মারা ফজলে মাহমুদ রাব্বির জায়গায় একাদশে ঢুকেছেন ইনফর্ম সৌম্য সরকার। পরীক্ষিত মেহেদী হাসান মিরাজকে রেস্টে রাখা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আরিফুল হক। এর মধ্য দিয়ে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক ঘটছে এ পেস অলরাউন্ডারের।

বিশ্রাম দেয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। তার স্থানে অন্তর্ভুক্ত হয়েছেন আবু হায়দার রনি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ০২:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮