ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপিএলে নেপালের লামিচানে

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের আইপিএল, ইংল্যান্ডের কাউন্টি পর অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগে নাম লিখিয়ে ইতিহাস গড়েছেন সন্দ্বীপ লামিচানে। আইসিসির কোনো সহযোগী দেশ হতে প্রথম ক্রিকেটার হিসেবে নেপালের এই লেগস্পিনার খেলবেন বিগব্যাশে। সেই লামিচানেকেই দেখা যাবে বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে। সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন তিনি।

বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর। এর আগে প্রতিটি ফ্রাঞ্চাইজি অন্তত দু’জন করে বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ থাকছে। চুক্তি শেষে প্রয়োজনীয় কাজগ-পত্র বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে জমা দিতে হবে। যাতে করে ড্রাফটের সময় চুক্তিকৃত খেলোয়াড়দের নাম না আসে। ইতিমধ্যেই প্রায় প্রতিটি ফ্রাঞ্চাইজি দু’জন করে বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে ।

বাদ যায়নি সিলেট সিক্সার্সও। ইতোমধ্যেই তারা তাদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, প্লেয়ার্স ড্রাফটের আগেই অস্ট্রেলিয়া মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে চুক্তি করেছে তারা। বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকা সিরিজে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে খেলতে কোনো বাধা নেই ওয়ার্নারের।

দ্বিতীয়জন হলেন লামিচানে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হ্যাটট্রিকের সুবাদে সবার নজরে আসেন এই নেপালি লেগস্পিনার। এরপর তাকে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। গত আইপিএলে মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তাতেই উইকেট নিয়েছেন পাঁচটি! নেপালি বিস্ময়বালক গত সপ্তাহে বিগব্যাশের দল মেলবোর্ন স্টারসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। টি২০ লিগগুলোতে বেশ চাহিদা লামিচানের। সম্প্রতি আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) মাতিয়েছেন তিনি। দেখা যাক, বিপিএলে নিজেকে কতটুকু মেলে ধরতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিপিএলে নেপালের লামিচানে

আপডেট সময় ০১:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮