ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

বাংলাদেশ-চীন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ-চীন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অন্যদিকে চীনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির স্ট্যাট কাউন্সিলর ও জননিরাপত্তামন্ত্রী ঝাও কেজি।

বৈঠকে অংশ নিতে সকাল সাড়ে নয়টার দিকে সচিবালয়ে উপস্থিত হলে চীনের জননিরাপত্তা বিষয়কমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এরপর চীনের মন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দলের সালাম গ্রহণ করেন ঝাও কেঝি। এরপর দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়।

বৈঠকে সন্ত্রাসবাদ দমনে গোয়েন্দা তথ্য আদান প্রদান ও প্রশিক্ষণ, সাইবার অপরাধ ও মানি লন্ডারিং নিয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হবে। একইসঙ্গে এসব বিষয়ে যৌথ দল গঠন করা হবে বলে জানা গেছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীন সংস্থা প্রধানরা উপস্থিত রয়েছেন। চীনের পক্ষে রয়েছেন ঝাও কেঝির নেতৃত্বে দেশটির ২৪ সদস্যের প্রতিনিধি দল।

নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ঢাকায় আসেন চীনের জননিরাপত্তা বিষয়কমন্ত্রী ঝাও কেজি। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

বিমানবন্দর কাণ্ড: জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান

বাংলাদেশ-চীন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু

আপডেট সময় ১১:২৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮