ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা

‘প্রত্যেক নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে’

অাকাশ জাতীয় ডেস্ক:

পরিচ্ছন্ন নগরী গড়তে নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। প্রত্যেক নাগরিককে একেকজন মেয়রের ভূমিকা পালনেরও আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের নবনির্মিত ১২তলা ভবনের উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।

মেয়র খোকন বলেন, ‘আমি একা মেয়র কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে এই শহর পুরোপুরি পরিচ্ছন্ন রাখতে পারবো না। নাগরিকদের একটু সচেতনতা ও সহযোগিতাই পারে পরিচ্ছন্ন শহর গড়তে। একজন মেয়র যেভাবে চেষ্টা করছেন, সেভাবে নাগরিকরা যদি নিজের আঙ্গিনা ও আশেপাশের জায়গা পরিচ্ছন্ন রাখেন, তাহলেই সুন্দর, পরিচ্ছন্ন শহর গড়ে উঠবে। এজন্য প্রত্যেক নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে।’

সাঈদ খোকন বলেন, ‘নিরাপদ সড়কের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বেপরোয়া ও পুরনো গাড়ি তুলে দিয়ে নতুন বাস নামিয়ে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনবো। এজন্য কমিটি করা হয়েছে, নির্দেশনা অনুযায়ী পরিকল্পনামাফিক কাজ চলছে। আশা করছি, আগামী দুই বছরের মধ্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো।’

পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার না হয়ে ফুটওভার ব্রিজ ব্যবহারের পরামর্শ দেন ডিএসসিসি’র মেয়র। পাশাপাশি রাস্তায় চলাচলের সময় কানে হেডফোন ব্যবহার না করারও অনুরোধ জানান তিনি।

সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাই। কারণ, দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্ব ও নৌকার কোনো বিকল্প নেই।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি এস এম বাহালুল মজনুন চুন্নু, সদস্য খালেক মাহমুদ ভূঁইয়া, অধ্যক্ষ আবু বকর চৌধুরীসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল

‘প্রত্যেক নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে’

আপডেট সময় ০৭:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮