ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে বাস ধর্মঘট চলছে

অাকাশ জাতীয় ডেস্ক:

বাসচালককে তিন মাসের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে সকাল-সন্ধ্যা বাস ধর্মঘট চলছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ধর্মঘটে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে বাস চলাচল করছে না। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

এর আগে বুধবার সড়কের সংকেত অমান্য করায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর হাটহাজারী বাসস্টেশন চত্বরে এক বাসচালককে তিন মাসের কারাদণ্ড দেন।

এ ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট তিন পার্বত্য জেলা ও আঞ্চলিক কমিটির পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারী বাসস্টেশন চত্বরে এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন চট্টগ্রাম জেলা বাস, মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে বিআরটিএর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে ১নং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন।

এ সময় ওই এলাকায় ফটিকছড়িগামী একটি বাসের (চট্টগ্রাম-জ-০৫-০০১৩) চালক মো. দিদারুল আলমকে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়ি থামানোর সংকেত দেন। এ পরই তাকে ধরে সাজা দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে বাস ধর্মঘট চলছে

আপডেট সময় ০১:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮