ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

মালয়েশিয়ায় অধ্যক্ষ একেএম আবুল খায়ের দুলালকে সংবর্ধনা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলার কৃতী সন্তান অধ্যক্ষ একেএম আবুল খায়ের দুলালকে সংবর্ধনা প্রদান করেছে মালয়েশিয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি।

মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ফার্স্ট বিজনেস ইন বলরুমে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইদুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি একেএম আবুল খায়ের দুলাল। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জাকির উল ইসলাম।

সংবর্ধিত অতিথি একেএম আবুল খায়ের দুলাল তার বক্তব্যে বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে এবং দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নদর্শন ও উন্নয়ন কৌশল আজও আমাদের কাছে জাজ্বল্যমান। তার নীতি, আদর্শ ও কর্মপদ্ধতি অবলম্বন করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেধা ও গতিশীল নেতৃত্ব দিয়ে দেশকে উন্নত আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

সংবর্ধিত অতিথি তার বক্তব্য আরও বলেন, মালয়েশিয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে আপনারা আমাকে প্রবাসের মাঠিতে যে সম্মান দিয়েছেন তা ভোলার নয়। প্রবাস থেকে আপনারা রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন আপনারাই দেশের সূর্যসন্তান।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, ফরিদপুর জেলা সমিতির সভাপতি ও মালয়েশিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হক জোসেফ বি-বাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক রাহাদুজ্জামান, ফরিদপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক বাবুল, গোপালগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল, শরিয়তপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, মাদারিপুর জেলা সমিতির সভাপতি মো. শরিফ, সোহাগ সরকার, মো. মামুন, মো. আল আমিন, শহিদুল ইসলাম, ডলার, জাকির, মো. আনোয়ার হোসেন খাঁন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আমাদের মূল লক্ষ্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে রেমিটেন্স। আর এ রেমিটেন্স যোদ্ধাদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রবাসীদের অবদান অনস্বীকার্য। দেশের উন্নয়নের স্বার্থে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উন্নয়নের মডেল করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি একেএম আবুল খায়ের দুলালকে ক্রেস্ট প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় অধ্যক্ষ একেএম আবুল খায়ের দুলালকে সংবর্ধনা

আপডেট সময় ০৯:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮