ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিয়ার শাসন অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানের শাসনামল অবৈধ হলে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগও অবৈধ। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায় সরকার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধ নিবেদন শেষে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের শাসনামলে বাকশাল থেকে বেরিয়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিবন্ধন করেছিল। তাই জিয়াউর রহমানের আমলের বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা অবৈধ হতে পারে না। তিনি আরো বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিরপেক্ষ নন। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকার দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। সুপ্রিমকোর্টের রায় নিয়ে এর আগে এমন পরিস্থিতি কখনো সৃষ্টি হয়নি।

নির্বচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা আবারো নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিয়ার শাসন অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ: ফখরুল

আপডেট সময় ০৩:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭