ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গ্রাহকদের কলড্রপের ক্ষতিপূরণ দেয়ার সুপারিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

মোবাইলে সময় অসময়ে অনাকাঙ্ক্ষিত ম্যাসেজ আসায় বিরক্তি প্রকাশ করে তা নিয়ন্ত্রণে বিটিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

একই সঙ্গে বিভিন্ন মোবাইল কোম্পানির কলড্রপের জন্য গ্রাহকদের হয়রানি, সমস্যা এবং সময় ও আর্থিক ক্ষতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন), শেখ আফিল উদ্দিন এবং হোসনে আরা লুৎফা ডালিয়া অংশগ্রহণ করেন।

বৈঠকে কমিটি মোবাইল অপারেটরগুলোকে তাদের ম্যাসেজ সংখ্যা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও কলড্রপের জন্য মোবাইল কোম্পানিগুলো কেন গ্রাহকদের ক্ষতিপূরণ দেবে না সে বিষয়ে বিটিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। web (ওয়াল্ড ব্লডব্লা নেটওয়ার্ক) প্রকল্প বর্তমান সরকারের মেয়াদের মধ্যে দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি প্রত্যেক মোবাইল অপারেটর প্রতিবছর তাদের নিজস্ব অডিটর দ্বারা আর্থিক ও টেকনিক্যাল অডিট সম্পন্ন করে তাদের প্রতিবেদন বিটিআরসি ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে প্রদানের সুপারিশ করে। বৈঠকে দেশে ১৫ কোটি মোবাইল সিম উন্মুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কমিটির তরফ থেকে ধন্যবাদ জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গ্রাহকদের কলড্রপের ক্ষতিপূরণ দেয়ার সুপারিশ

আপডেট সময় ০৯:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮