ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

চিকিৎসকদের অনুপস্থিতির তালিকা চেয়েছেন হাইকোর্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি ও অনুপস্থিতির বিষয়ে একটি তালিকা চেয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে আদালতে এ প্রতিবেদন এফিডেভিট আকারে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একই সঙ্গে হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে আগামী ৭ মে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

পরে ব্যারিস্টার আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই সব প্রতিবেদন সংযুক্ত করে দুই সপ্তাহ আগে মানবাধিকার সংগঠন ব্লাস্ট এ রিট আবেদনটি করেন। সে রিটের শুনানি নিয়ে নির্দেশনাসহ রুল জারি করেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

চিকিৎসকদের অনুপস্থিতির তালিকা চেয়েছেন হাইকোর্ট

আপডেট সময় ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮