ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, আশা যুক্তরাষ্ট্রের

অাকাশ জাতীয় ডেস্ক: 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। তিনি বলেন, ‘আমি আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। ওই নির্বাচনে সব দল অংশ নেবে। একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আমার প্রত্যাশা।’

সোমবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি সব দলের সঙ্গে বৈঠক করেছি। তাদের বলেছি, সহিংসতার পথে না গিয়ে শান্তির পথে থাকতে এবং নির্বাচনে অংশ নিতে। যুক্তরাষ্ট্র আশা করে আগামী নির্বাচন বেশিরভাগ দলের অংশগ্রহণে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এতে এ দেশের অর্থনীতির যে অগ্রযাত্রার গল্প গত কয়েক বছরে লেখা হচ্ছে তা অব্যাহত থাকবে।’

বার্নিকাট বলেন, ‘যেকোনো দেশের আর্থিক প্রবৃদ্ধি ও স্থীতিশীলতা নির্ভর করে সে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিচালিত গণতান্ত্রিক শাসনের ওপর।’

অপর এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গ্রহণযোগ্য বিরোধী দলের অংশগ্রহণ দরকার। এজন্য সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সব দল নির্বাচনে না এলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। এজন্য ভোটারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ, মানুষের প্রয়োজন একটি স্থিতিশীল দেশ।’

‘বিরোধী দলগুলোকে নির্বাচনে আনাটাও জরুরি। কারণ নির্বাচনে সব দলের অংশগ্রহণ না থাকলে সেটা অংশগ্রহণমূলক হয় না।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে যৌথ ব্রিফ করা হয়। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সুভাশিষ বসুসহ মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, আশা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৪:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮