ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মেয়র সাদিককে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গত ৩০ জুলাই ভোটের প্রায় আড়াই মাস পর সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিন শপথ পড়েন বরিশাল সিটির নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররাও। তাদের শপথ পড়ান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার সচিব জাফর আহমেদ খান।

গত ৩০ জুলাইয়ের বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নৌকা প্রতীক নিয়ে এক লাখ ১১ হাজার ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছিলেন ১৩ হাজার ৭৭৬ ভোট।

বরিশাল সিটির মেয়র আহসান হাবিব কামালের মেয়াদকাল শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। একই দিনে দায়িত্ব নেবেন নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

ভোট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ফল মেনে নেওয়া হবে না: তারেক রহমান

মেয়র সাদিককে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮