ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশে খেলে উঠে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুর্দিন যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেটের। পরাজয়ের বৃত্তেই আটকে আছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ দলের বিপক্ষে সর্বশেষ খেলা দশটি ওয়ানডের মধ্যে একটিতেও জয়ের স্বাদ পায়নি জিম্বাবুয়ে। সেই ভাঙাচোরা জিম্বাবুয়েই বাংলাদেশের মাঠে মাশরাফিদের হারিয়ে উঠে দাঁড়াতে চায়। এমন প্রত্যাশাই করছেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

আগামীকাল রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজ শুরুর ঠিক আগের দিন শনিবার জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় এবং গতকালের (প্রস্তুতি) ম্যাচে আমাদের সময় ভাল যায়নি। আমরা আগামীকাল এই সফরে কী অর্জন করতে পারি সেটা নিয়ে মনোযোগী। আমরা এখান থেকে উঠে দাঁড়াতে চাই। ছেলেরা সেদিকেই তাকিয়ে আছে। তারা সত্যিই বেশ আত্মবিশ্বাসী।’

২০১০ সালের পর থেকে বাংলাদেশে কোনো ওয়ানডে জিততে পারেনি জিম্বাবুয়ে। তবে সাকিব-তামিম ছাড়া বাংলাদেশকে হারানোর সুযোগ দেখছেন জিম্বাবুয়ের অধিনায়ক। তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা অনেক খেলেছি। তাছাড়া এই কন্ডিশন এবং টাইগারদের সঙ্গে আমরা ভালই পরিচিত। দল হিসেবে আমরা বেশ ভালো সুযোগের মধ্যে আছি, বিশেষ করে অন্য আন্তর্জাতিক দলগুলোর চেয়ে। আমার মনে হয় এটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।’

প্রতিপক্ষা বাংলাদেশ দল নিয়ে মাসাকাদজা বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে, বিশেষ করে ঘরের মাঠে। আমরা মাঝে মাঝেই তাদের সঙ্গে খেলেছি। সুতরাং এখনও আমাদের সুযোগ আছে। তাই ফেবারিট হিসেবে আমি এখনও জিম্বাবুইয়েকেই এগিয়ে রাখব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায়, শেষকৃত্য ১৫ অক্টোবর

বাংলাদেশে খেলে উঠে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে

আপডেট সময় ১২:১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮