ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

মনোবিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের উন্নয়নে মনোবিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মনোবিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে। এ সময় তিনি মনোবিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্রগুলো চিহ্নিত করতে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।

শুক্রবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে ’উচ্চ মাধ্যমিক পর্যায়ে মনোবিজ্ঞান শিক্ষা কার্যক্রমের সমস্যা ও সমাধানের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি এ সেমিনারের আয়োজন করে।একজন মানুষের সার্বিক বিকাশ ও সমাজের অগ্রগতিতে মনোবিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন উল্লেখ করে নাহিদ বলেন, আমাদের দক্ষ ও যোগ্য জনবলের অভাব রয়েছে। সে অভাব পূরনে প্রয়োজনীয় জনবল তৈরির উদ্যোগ নিতে হবে।

সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকার সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব পেলে এ বিষয়ে কাজ করবে জানিয়ে নাহিদ বলেন, শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশ ও তাদের বিভিন্ন সমস্যা সমাধানে মনোবিজ্ঞানীরা ভূমিকা রাখতে পারেন। স্কুল পর্যায়ে অটিস্টিক শিশুদের চিহ্নিত করতে ও তাদের মানসিক বিকাশে মনোবিজ্ঞানীদের সাহায্য প্রয়োজন।

মন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্মকে এমন দক্ষতা দিতে হবে, যাতে সে দুনিয়ার যে কোন জায়গায় গিয়ে কাজ করতে পারে। তিনি নতুন প্রজন্মকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. মাহমুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মনোবিজ্ঞান সমিতির সহ-সভাপতি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা এবং মনোবিজ্ঞান সমিতির সাবেক সভাপতি ড. মো. রওশন আলী ও ড. আব্দুল খালেক বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শামসুদ্দীন ইলিয়াস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মনোবিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১০:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭