ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার

বয়সসীমা ৩৫ করার দাবিতে আবার শাহবাগে অবস্থান

অাকাশ জাতীয় ডেস্ক: 

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে আবার অবস্থান নিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় আন্দোলনকারীরা প্রথমে শাহবাগে জড়ো হয়। এসময় পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিলসহ শাহবাগ থেকে প্রেসক্লাবে যায়। সেখান থেকে ঘুরে আবারও শাহবাগ মোড়ে এসে বসে পড়ে। এ সময় অনেককে কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে থেকে প্রতিবাদ জানাতে দেখা গেছে।

আন্দোলনকারীরা বলছেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরে সীমাবদ্ধ রাখায় এদেশের আর্থ-সামাজিক উন্নয়নে খুব খারাপভাবে প্রভাব ফেলছে। যে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সে তার দেশকে কী দেবে?

যতক্ষণ পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত না হবে ততক্ষণ তারা রাস্তায় শুয়ে থেকে এই প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন।

আন্দোলনকারীদের প্রত্যেকের হাতে ‘চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

সংগঠনটির আহ্বায়ক সঞ্জয় দাস ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা দীর্ঘ ছয় বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছি। সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে আমাদের এই দাবি বাস্তবায়নে আন্দোলন করছি। আমরা ইতোমধ্যেই রাষ্ট্রপতির সঙ্গে এই দাবি নিয়ে দেখা করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস বর্তমান সরকার অতি শিগগির আমাদের এই দাবি মেনে নিয়ে আবারও প্রমাণ করে দেবে- দেশে এখনো অহিংস পদ্ধতিতে দাবি আদায় করা সম্ভব।’

সঞ্জয় দাস বলেন, ‘আমরা আজ থেকে শাহবাগের রাস্তায় বসে থাকবো। যতদিন আমাদের দাবি আদায় না হবে তত সমাবেশ ও অবস্থান কর্মসূচি চলবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুঞ্জনের মাঝেই জন্মদিনে আরশকে ‘ভালোবাসা’ জানালেন সুনেরাহ

বয়সসীমা ৩৫ করার দাবিতে আবার শাহবাগে অবস্থান

আপডেট সময় ০৩:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮