ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সঙ্গিনীদের সঙ্গে রাখার অনুমতি পাচ্ছেন কোহলিরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিদেশ সফরের পুরোটা সময় নিজেদের প্রিয়জনকে পাশে চেয়ে অনুমতি চেয়েছিলেন বিরাট কোহলিরা। প্রাথমিকভাবে সাড়া না দিলেও অবশেষে অনুমতি দিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখন থেকে বিদেশ সফরে স্ত্রী-বান্ধবীদের সঙ্গে রাখতে পারবেন তারা।

এ ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে হুট করে তা জানিয়ে কোহলিদের সারপ্রাইজ দিতে চাচ্ছেন কর্মকর্তারা।

বিসিসিআইয়ের বর্তমান নিয়মানুযায়ী, ৪৫ দিনের কোনো সফরে গেলে, সেই সফরের দুই সপ্তাহ পর ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন স্ত্রী-বান্ধবীরা।

এবার এ নিয়মের ব্যত্যয় ঘটতে যাচ্ছে। পরবর্তী সিরিজ থেকেই বিদেশ সফরে পুরোটা সময় স্ত্রী-বান্ধবীদের সঙ্গে রাখতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বোর্ড।

শুধু ক্রিকেটার নন, দলের কোচ ও সাপোর্ট স্টাফদের ব্যাপারেও এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারাও বিদেশ ট্যুরে পুরোটা সময় প্রিয়তমাদের সঙ্গে রাখতে পারবেন। বর্তমান অধিনায়ক কোহলি, কোচ রবি শাস্ত্রী ও স্টাফদের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে বিসিসিআই

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায়, শেষকৃত্য ১৫ অক্টোবর

সঙ্গিনীদের সঙ্গে রাখার অনুমতি পাচ্ছেন কোহলিরা

আপডেট সময় ০৫:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮