ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে যা বললেন ভারতীয় শিল্পীরা

আকাশ বিনোদন ডেস্ক:

বাংলাদেশের সঙ্গিতাঙ্গনের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে ভারতের শিল্পাঙ্গনে। বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি।

এদিকে দুর্গোৎসবের মাঝে ভারতে যখন আনন্দ, মজা, খাওয়াদাওয়া, আড্ডায় মেতে উঠেছে সবাই- ঠিক তখনই সবার চোখে এখন শোক।

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকাহত হয়েছে টালিউডপাড়া। একে একে অনেক সেলিব্রিটিই তাদের দুঃখপ্রকাশ করেছেন সামাজিকমাধ্যমে।

অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বড় হয়ে ওঠা আয়ুব বাচ্চুর গান শুনে। তিনি লিখেছেন, আমাদের বড় হয়ে ওঠার রাতজাগা ছোট ছোট কষ্টগুলোর সঙ্গে আপনি জড়িয়ে ছিলেন। ভালো থাকবেন আইয়ুব ভাই।

সঙ্গীতশিল্পী অনুপম রায় লিখেছেন, বাচ্চু ভাইয়ের এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেয়া কঠিন। বাংলা গান চিরদিন মনে রাখবে এই চমৎকার গুণী মানুষটিকে।

পরিচালক সৌকর্য্য ঘোষাল এবং অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও সামাজিকমাধ্যমে শোকপ্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে যা বললেন ভারতীয় শিল্পীরা

আপডেট সময় ০৮:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮