ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কামব্যাক করছেন তামিম!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে সুরঙ্গা লাকমলের ভয়াবহ বাউন্সারে বাঁহাতের কব্জিতে মারাত্মক আঘাত পান তামিম ইকবাল। এজন্য তাকে হাসপাতালেও যেতে হয়। সেখানকার রিপোর্টে জানা যায়, তার হাড়ে চিড় ধরা পড়েছে। আগামী ২ থেকে ৩ মাস খেলতে পারবেন না তিনি।

তবুও দলের প্রয়োজনে পরে ব্যাট করতে নেমে পড়েন ড্যাশিং ওপেনার। ভাঙা হাত নিয়ে ব্যাট করে ক্রিকেট বিশ্বে হৈচৈ ফেলে দেন বাংলাদেশ সেরা ব্যাটার। সেই ম্যাচে জয়ও পায় বাংলাদেশ।

পরে দেশে ফিরে আসেন তামিম। যান পুনর্বাসনে। তবে কখন ফিরবেন তার আভাস মিলছিল না। অবশেষে সুখবর মিলেছে। অনুমিত সময়ের আগেই ফিরছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফিরবেন দেশসেরা ওপেনার।

বিশ্ব পরিভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। এর প্রথমদিন বুধবার দুপুরে সেটি রাখা হয় বিসিবি একাডেমি ভবনের সামনে। এর বদৌলতে সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ঠিক সেই সময় (ভর দুপুর) শেরেবাংলায় ঘাম ঝরাচ্ছিলেন তামিম। দৌড় শেষে চাচা বোর্ড পরিচালক আকরাম খানের কক্ষে প্রবেশ করেন তিনি।

সেখানে উপস্থিত সাংবাদিকদের আকরাম বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ফিরবে তামিম। তার পুনর্বাসন যেভাবে এগোচ্ছে, তাতে সিরিজের দ্বিতীয় অংশে দেখা যাবে তাকে। দলে ফিরতে সে সবরকম চেষ্টা করছে। ওয়াক-রানের পাশাপাশি খাবারেও নিয়ন্ত্রণ এনেছে ও। চর্বিযুক্ত খাবার খাওয়া কমিয়ে দিয়েছে।

দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে এখন বাংলাদেশে জিম্বাবুয়ে। এ সিরিজের পর খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের সঙ্গে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা। আকরামের ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় অংশে অর্থাৎ ওয়ানডে সিরিজেই ফিরবেন তামিম।

এখন তামিমের হাতে রাবারের একটি রিহ্যাব কাপ পরানো হয়েছে। চার সপ্তাহ পর সেটি খোলা হবে। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি প্রায় ৮ সপ্তাহ। অনুমিত সময় পর হাতের ক্যাপ খুলতে পারলে পরের তিন সপ্তাহে নেটে ব্যাট করবেন বিস্ফোরক ওপেনার। তখন হাতে কোনো ব্যথা অনুভূত না হলে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে খেলতে পারবেন তিনি। যদি তা নাও পারেন তবে সিরিজের তৃতীয় ভাগ অর্থাৎ টি-টোয়েন্টি সিরিজে তামিম ফিরবেন তা একরকম নিশ্চিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায়, শেষকৃত্য ১৫ অক্টোবর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কামব্যাক করছেন তামিম!

আপডেট সময় ০৭:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮