ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

মালয়েশিয়া দূতাবাসের কনস্যুলার সেবা পরিদর্শন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়া দূতাবাসের কনস্যুলার সেবা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় মালয়েশিয়ার আম্পাংজালান বেছার দূতাবাসের পাসপোর্ট শাখা পরিদর্শনে যান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন রাষ্ট্রদূত মুহ. শহীদুল ইসলাম, পাসপোর্ট ও ভিসা শাখার উইংপ্রধান মো. মশিউর রহমান তালুকদার, পাসপোর্ট বিভাগের অ্যাডিশনাল প্রজেক্ট ডাইরেক্টর মো. জুলফিকার আলী, প্রথম সচিব (বাণিজ্য) মো. রাজিবুল আহসান প্রমুখ।

পরিদর্শনের সময় সচিব তার নিজ হাতে প্রবাসী কর্মীদের হাতে পাসপোর্ট তুলে দেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, ডিজিটাল পাসপোর্ট তৈরি এবং নবায়ন থেকে শুরু করে সব সেবাই আপনারা পাবেন। হাইকমিশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী আপনাদের সেবা দিতে প্রস্তুত আছেন।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মুহ. শহীদুল ইসলাম বলেন, আমাদের মিশন শ্রমিকবান্ধব হওয়ায় দূতাবাস ছাড়া দেশটির প্রত্যেকটি প্রদেশে এক বছর ধরে আপনাদের সেবা দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় প্রতি মাসের শনি থেকে রোববার মালয়েশিয়ার জহুরবারু, পেনাং, মালাক্কা, ক্লাংয়ে কনস্যুলার সেবা দেয়া হচ্ছে।

ডিজিটাল পাসপোর্টের আবেদন কিভাবে করতে হয়, সে জন্য বসানো হয়েছে তথ্যসেবা কেন্দ্র। এ তথ্যসেবার মাধ্যমে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করতে পারবে।

কনস্যুলার সেবা পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টায় কুয়ালালামপুর জালান সুলতান ইয়াহিয়া পেট্রা দূতাবাসের মূল কনস্যুলার অফিসে রাষ্ট্রদূত মুহ. শহীদুল ইসলামের সভাপতিত্বে এক জরুরি বৈঠক করেন মুখ্য সচিব।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, শ্রম কাউন্সিলর ও অতিরিক্ত সচিব মো. সায়েদুল ইসলাম, প্রতিরক্ষা বিভাগের উইংপ্রধান এয়ার কমডোর মো. হুমায়ূন কবির, মিনিস্টার (পলিটিক্যাল) মো. রইছ হাসান সরোয়ার, প্রথম সচিব শ্রম মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, প্রথম সচিব (বাণিজ্যিক) মো. রাজিবুল আহসান, প্রথম সচিব (কনস্যুলার) মো. মাসুদ হোসেইন, প্রথম সচিব (রাজনৈতিক) তাহমিনা ইয়াছমিন, ২য় সচিব (শ্রম) মো. ফরিদ আহমদ।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

মালয়েশিয়া দূতাবাসের কনস্যুলার সেবা পরিদর্শন

আপডেট সময় ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮