ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯৪ লাখ ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা : চিফ প্রসিকিউটর হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

বার্সেলোনায় ভ্যান হামলার দায় স্বীকার আইএসের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনার ব্যস্ততম পর্যটন এলাকায় ভ্যান উঠিয়ে দিয়ে হামলা চালানোর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। নিজেদের বার্তা সংস্থা আমাকে এই দায় স্বীকার করে জঙ্গি সংগঠনটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বার্সেলোনার লাস র‍্যাম্বলাস এলাকায় জনতার ওপর সাদা ভ্যান তুলে দেয় এক সন্ত্রাসী। এতে কমপক্ষে ১৩ জন নিহত ও ১০০ জন আহত হন। স্পেনের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন ওই ভ্যানচালককে এখনো খুঁজছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো শহর ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা।

হামলার বিষয়ে আমাকে দেওয়া আইএসের বিবৃতিতে বলা হয়, ‘বার্সেলোনা হামলার হত্যাকারীরা আইএসের সেনা।’ আমাক আরো জানায়, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী অভিযানে স্পেন যোগ দেওয়ার বদলা হিসেবে এ হামলা চালানো হয়েছে।

গত বছর ইউরোপের কয়েকটি স্থানে এ ধরনের হামলার দায় স্বীকার করে আইএস। বৃহস্পতিবারের সহিংসতাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছে স্পেনের পুলিশ। দেশটির সংবাদপত্র এল পেইসের খবরে বলা হয়, হামলার পর দ্রুত হেঁটে ঘটনাস্থল ছাড়ে গাড়িচালক। তবে এ হামলার পেছনে আসলে কতজন ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

বার্সেলোনায় ভ্যান হামলার দায় স্বীকার আইএসের

আপডেট সময় ০৪:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭