ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে টাইগারদের নেতা মাহমুদউল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আভাসটা আগেই পাওয়া গিয়েছিল। এবার তাই সত্য প্রমাণিত হল। জিম্বাবুয়ের বিপক্ষে আসছে দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পরিষ্কার জানিয়ে দিলেন, রোডেশিয়ানদের বিপক্ষে ক্রিকেটের লঙ্গার ভার্সনে অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহই।

বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে গুরুতর চোট পেয়ে দলের বাইরে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ফলে সফরকারীদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশকে কে নেতৃত্ব দেবেন- তা নিয়ে ধোঁয়াশা ছিল। বিকল্প ছিলেন দুজন- মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। অবশেষে দ্বিতীয় নামটিই বেছে নিয়েছেন বিসিবি বস।

নেতৃত্বের জন্য মুশির নামই প্রস্তাব করেছিল বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটি। তবে তাতে সম্মতি দেননি নাজমুল হাসান, আমাদের হাতে দুটি অপশন-মুশফিক ও মাহমুদউল্লাহ। তারা আমাকে মুশফিকের নাম বলেছে। নেতা হিসেবে সে খুব ভালো। তবে এখন যদি তাকে আমরা অধিনায়ক করি, তা হলে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে পরেও রাখতে হবে। তখন সাকিবের কী হবে? সে তো আমাদের মূল ক্যাপ্টেন। কাউকে তো বলা যাবে না তুমি নেতৃত্ব ছেড়ে দাও। এমনটি করে আমি দুজনের কাউকেই ছোট করতে পারব না।

তিনি বলেন, বরং মাহমুদউল্লাহই অধিনায়কত্ব করুক। সে এখন ক্রিকেটের অভিজাত সংষ্করণে সহঅধিনায়কের দায়িত্ব পালন করে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে সে-ই নেতৃত্ব দেক। যেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব ফিরলে কোনো সমস্যা না হয়।

এসময় আগে মুশফিককে অধিনায়ক থেকে সরাতে এবং সাকিবকে শাস্তি দিতে গিয়ে নিজের কষ্টের কথা জানান পাপন, আমার জীবনের কঠিনতম সিদ্ধান্তের একটি ছিল হঠাৎ করে বাজে নেতৃত্বের কারণে মুশফিককে সরানো, দ্বিতীয়টি হলো সাকিবের শাস্তি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে টাইগারদের নেতা মাহমুদউল্লাহ

আপডেট সময় ০৩:১৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮