ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

ঘরের মাঠে ভারতের টানা ১০ টেস্ট সিরিজ জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে হেরে সমালোচনায় পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সমালোচনার রেশ কাটিয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় পেল ভারত। এ নিয়ে উইন্ডিজের বিপক্ষে ৭টি টেস্ট সিরিজ জিতল ভারতীয় দল। পাশাপাশি উইন্ডিজের বিপক্ষে টানা ২১ ম্যাচে অপরাজিত ভারত।

শুধু তাই নয়, ঘরের মাঠে টানা ১০ টেস্ট সিরিজ জয় পেল ভারত। টেস্টখেলুড়ে দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার পর এই রেকর্ড গড়ল ভারত। ২০১২ সালের পর থেকে দেশের মাটিতে এখনো কোনো টেস্ট সিরিজ হারেনি ভারত। এর আগে তিনবার অস্ট্রেলিয়া এই নজির স্থাপন করেছিল।

ভারত সফরে রাজকোট টেস্টে ইনিংস ও ২৭২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজের শেষ টেস্টেও ঘুরে দাঁড়াতে পারেনি উইন্ডিজ। হেরে যায় ১০ উইকেটের বড় ব্যবধানে।

ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে দাপুটে জয় তুলে নেয়া ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, ইংল্যান্ড সফরের হতাশা ঝেড়ে আবার জয়ের রাস্তায় ফিরে আসতে পারাটা নিঃসন্দেহে খুশির বিষয়। দলের ক্রিকেটারদের শরীরী ভাষা এবং সাফল্যের খিদে আমাকে মুগ্ধ করেছে। বোলাররা দেশ-বিদেশে ধারাবাহিকভাবে তাদের দায়িত্বপালন করে যাচ্ছে। যে কোনো অধিনায়কের কাছেই এটা দারুণ সুখের বিষয়। এই সিরিজে আমাদের ব্যাটিংও যথেষ্ট ভালো হয়েছে। আমি চাই অস্ট্রেলিয়া সফরেও এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি হোক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ঘরের মাঠে ভারতের টানা ১০ টেস্ট সিরিজ জয়

আপডেট সময় ০৫:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮