ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

মালিঙ্গা ছাড়িয়ে গেলেন ম্যাকগ্রাকে

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফর্মের তুঙ্গে লাসিথ মালিঙ্গা। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ রানে শিকার করেছেন ৫ উইকেট। তার দারুণ বোলিংয়ের পরও শ্রীলংকা ডিএল মেথডে ৩১ রানে হেরে যায়।

ইংলিশদের ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে ৩৫ বছর বয়সী এই পেসার ছাড়িয়ে যান অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাকে।

শনিবার ওয়ানডে ক্যারিয়ারে অষ্টমবারের মতো ৫ উইকেট শিকার করেন মালিঙ্গা। এর আগে ৭ বার করে ৫ উইকেট নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে ছিলেন মালিঙ্গা ও ম্যাকগ্রা। এবার ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেলেন এই লঙ্কান ডানহাতি পেসার।

ওয়ানডে ক্যারিয়ারে ১৩ বার ৫ উইকেট শিকার করে সবার ওপরে আছেন পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার ওয়াকার ইউনুস। ১০ বার পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন শ্রীলংকান সাবেক তারকা স্পিনার মুত্তিয়া মুরালিধরান। ৯ বার করে ৫ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার ব্রেট লি ও পাকিস্তানের বুমবুম খ্যাত শহীদ আফ্রিদি।

শনিবার ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় মালিঙ্গা একে একে তুলে নেন জেসন রয়, ইয়ন মরগান, মইন আলী, ক্রিস ওকস ও লিয়াম ডসনের উইকেট।

সবশেষ ২০১৪ সালের মার্চে ঢাকায় এশিয়া কাপের ফাইনালে ৫৬ রানে পাকিস্তানের ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। সেদিন তার বিধ্বংসী বোলিংয়ে এশিয়া কাপের শিরোপা জিতে নেয় শ্রীলংকা। ম্যাচসেরার পুরস্কার জিতেন মালিঙ্গা।

গত বছর হাথুরুসিংহে শ্রীলংকা দলের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর দল থেকে বাদ পড়ে যান মালিঙ্গা। লংকান এই তারকা পেস বোলার নিজের ক্যারিয়ারের শেষ দেখছিলেন। তবে এক বছর পর দলে ফিরেই বিশ্বের তারকা ব্যাটসম্যানদের চোখ রাঙাচ্ছেন এ পেসার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মালিঙ্গা ছাড়িয়ে গেলেন ম্যাকগ্রাকে

আপডেট সময় ১০:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮