ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুমিনুলের বাদ পড়াকে দুর্ভাগ্য বলছেন নির্বাচকরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপের আগে আয়ারল্যান্ড সফরে এ দলের হয়ে ১৩৩ বলে ১৮২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন মুমিনুল হক সৌরভ। ডাবলিনে দুর্দান্ত খেলার পরও এশিয়া কাপে দুই ম্যাচ সুযোগ পেয়ে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি।

যে কারণে আগামী ২০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়ে যান মুমিনুল। হোম সিরিজে তার বাদ পড়া নিয়ে জাতীয় দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘মুমিনুলের বাদ পড়া একটু দুর্ভাগ্য বলব। তার জন্য আমার সহানুভূতি আছে। আমি মনে করি তার ওয়ানডে ক্যারিয়ার কখনোই শেষ হয়নি। ওয়ানডেতে তার দেয়ার অনেক কিছুই আছে।

জাতীয় দলের সাবেক কোচ হাথুরুসিংহে মুমিনুলকে টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান বানিয়ে ফেলেন। তার সময়ে সীমিত ওভারের ক্রিকেটে জায়গা হয়নি মুমিনুলের।

কোচ পরিবর্তনের পর অনেকেই মনে করেছেন সীমিত ওভারে মুমিনুলের ভাগ্য ফিরবে। কিন্তু সেটা বাস্তবে দেখা যাচ্ছে না। নির্বাচকরাও মানছেন সীমিত ওভারের ক্রিকেট খেলার সামর্থ্য আছে মুমিনুলের। তাহলে কেন তিনি বাদ পড়ছেন।

এ ব্যাপারে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুর বাশার সুমন বলেন, ‘সামনে আমাদের অনেক সিরিজ আছে। জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজ, এরপর নিউজিল্যান্ড সিরিজ, তারপর বিশ্বকাপ আছে। আমাদেরকে সেরা কম্বিনেশন ও অভিজ্ঞতার বিচারে দল সাজাতে হয়েছে। মুমিনুল এশিয়া কাপে যেই দুটি ম্যাচ খেলল, আমি বলব দুটি ইনিংস একজন ব্যাটসম্যানের জন্য যথেষ্ট না।’

জিম্বাবুয়ে সিরিজ থেকে মোসাদ্দেক হোসেন সৈকতের বাদ পড়া নিয়ে জাতীয় দলের এ নির্বাচক বলেন, সাম্প্রতিক সময়ে মোসাদ্দেক ফর্মে নেই। তার ফর্ম নিয়ে আমরা খুব একটা সন্তুষ্ট নই। সে কার্যকরী ব্যাটিং করতে পারছে না। তাকে ব্রেক দেয়া হয়েছে। আশা করি সে ঘরোয়া ক্রিকেটে রানে ফিরবে।

সৌম্য সরকারের পরিবর্তে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে দলে নেয়া প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, দেখুন ৭ নম্বরে আমরা একজন বোলিং অলরাউন্ডারের খোঁজে ছিলাম। তারা দুজনেই মূলত ব্যাটিং অলরাউন্ডার। তাদের কাছ থেকে আমরা প্রথমে ব্যাটিং পরে বোলিং আশা করি। ৭ নম্বরে আমাদের আসলে একজন বোলিং অলরাউন্ডার দরকার, যে মূলত বোলিং করে থাকেন, সঙ্গে ব্যাটিংটাও করতে পারবেন। এই জন্য আমরা সাইফউদ্দিনকে এই সিরিজে নিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুমিনুলের বাদ পড়াকে দুর্ভাগ্য বলছেন নির্বাচকরা

আপডেট সময় ০৯:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮