ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

৩০০ আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা নেই: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

আরপিও সংশোধন হলে নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহারের সম্ভবনা রয়েছে বলে জানান তিনি।

প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন কর্মকর্তা ও ইভিএম প্রস্তুতের ওপর ভোটগ্রহণের এ পদ্ধতির ব্যবহারের পরিধি নির্ধারণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার বিকালে সিলেট উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের প্রদর্শনী দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

ইভিএম পদ্ধতিতে কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, এখনো মানুষের কাছে ইভিএম পরিচিত করা যায়নি। তাই এ পদ্ধতি সম্পর্কে এখনো সবার স্বচ্ছ ধারণা নেই। দেশের ৬৪টি জেলায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনী দেখলে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ধারণা তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।

ইতিপূর্বে স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত ইভিএম পদ্ধতিতে কোন ধরনের অনিয়মের অভিযোগ ওঠেনি বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

ট্রাকচালক হোসেনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

৩০০ আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা নেই: সিইসি

আপডেট সময় ০৮:৩৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮