ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

বঙ্গবন্ধুর গড়া সম্পর্ক বজায় রেখেছেন তার কন্যা: শ্রিংলা

অাকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্যরা একসঙ্গে যুদ্ধ করে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন। আর ওই সময়টাই ছিলো ভারতীয়দের জন্য মহান গর্বের মুহূর্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বীজ বপন করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সে সম্পর্ক বজায় রেখেছেন।

শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবা ডিগ্রি কলেজের নবনির্মিত মহাত্মা গান্ধী ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রিংলা বলেন, ভারত-বাংলাদেশের এ বন্ধুত্বের সম্পর্ক চিরদিন অটুটু থাকবে।

কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান।

অনুষ্ঠানে চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভারত সরকারের অনুদানের ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে মহাত্মা গান্ধী একাডেমিক ভবনটি নির্মিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

বঙ্গবন্ধুর গড়া সম্পর্ক বজায় রেখেছেন তার কন্যা: শ্রিংলা

আপডেট সময় ০৭:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮