ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে বিশ্ব, আইইএ প্রধানের সতর্কবার্তা বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজে ধাক্কা, নিহত ২ ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানা সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান ১০০০ মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স: শিক্ষামন্ত্রী ভারত থেকে যুক্তরাষ্ট্রে মানুষ আসেন কেবল ‘সন্তান জন্ম’ দিতে: ট্রাম্প

রনির ডাবল সেঞ্চুরিতে ঢাকার বড় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

রনি তালুকদারের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে চট্রগ্রাম বিভাগকে বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা বিভাগ। দ্বিতীয় ইনিংসে ২২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন এই তারকা। জাতীয় ক্রিকেট লিগে বৃহস্পতিবার প্রথম রাউন্ডের শেষ দিনে ৪৮২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২১৪ রানে হেরেছে চট্রগ্রাম।

প্রথম ইনিংসে রনি তালুকদার ও তাইবুর রহমানের হাফ সেঞ্চুরির উপর ভর করে ২৩৮ রান তোলে ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে শাহাদাত হোসেনের বোলিং নৈপুণ্যে মাত্র ১৪২ রানে সবকয়টি উইকেট হারায় চট্রগ্রাম। ৭২ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে রনির ডাবল সেঞ্চুরিতে বড় টার্গেটের দিকে এগিয়ে যায় ঢাকা। তাকে উপযুক্ত সঙ্গ দেন আরেক ওপেনার আবদুল মজিদ। উদ্ভোধনী জুটিতে ঢাকা তোলে ৩৫০ রান। তারপর আর উইকেট না হারিয়ে ৩৮৫ রানে ইংনিস ঘোষণা করে দলটি।

৪৮২ রানের পর্বতসম লক্ষ্য তাড়া করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে চট্রগাম। ২৬৭ রানেই তারা সবকয়টি উইকেট হারিয়ে ফেলে। ফলে ম্যাচটি ঢাকা জিতে নেয় ২১৪ রানে। চট্রগ্রামের পক্ষে মমিনুল হক (৬২) ও মোহাম্মদ সাইফউদ্দিন (৬০) রান করেন। দ্বিতীয় ইনিংসে ঢাকা বিভাগের নাজমুল ইসলাম অপু সর্বোচ্চ ৫টি উইকেট পেয়েছেন। অন্যদিকে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চারটি উইকেট লাভ করেন শাহাদাত হোসেন।

প্রথম ইনিংসে ৫৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২২৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রনি তালুকদার।

Tag :
আপলোডকারীর তথ্য

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

রনির ডাবল সেঞ্চুরিতে ঢাকার বড় জয়

আপডেট সময় ০৩:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮