ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রিয়াদের বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে রোববার এক নতুন হামলা চালানো হয়েছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন হামলার ঘটনা ঘটল। এ নিয়ে গত এক সপ্তাহে রিয়াদের বিমানবন্দরে ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছেছে। ইয়েমেনে যুদ্ধরত সৌদি জোট জানিয়েছে, একটি অজ্ঞাত প্রজেক্টাইল টার্মিনাল-৪-এ আঘাত হেনেছে। এছাড়া সৌদি জোট তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি ড্রোন ও দক্ষিণ সীমান্তসংলগ্ন খামিস মুশাইতে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, রানওয়ের কাছাকাছি একটি প্রজেক্টাইল আঘাত হানলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যার ফলে দ্রুত যাত্রীদের বিমানবন্দর ত্যাগের নির্দেশ দেয়া হয়। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে দাবি করেছেন, রিয়াদের পাশাপাশি দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরামকোর দুটি তেল স্থাপনাতেও তারা সফল হামলা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষ দাম্মাম বিমানবন্দরে আঘাতের সত্যতা নিশ্চিত করে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে। হুতিরা সৌদি আরবের সমস্ত বিমানবন্দর এড়িয়ে চলতে বেসামরিক উড়োজাহাজগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পাল্টা পদক্ষেপে সৌদি জোট গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ১২৪ দফা বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। এ ধরনের হামলা অব্যাহত থাকলে আরও ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তারা। উদ্ভুত পরিস্থিতিতে যুক্তরাজ্য মদিনা বাদে সৌদি আরবের অন্য কোনো বিমানবন্দরে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে। মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষও সৌদি আকাশসীমায় সতর্কতা জারি করেছে। এছাড়া রিয়াদের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস বন্ধ রেখে বৃহস্পতিবার পর্যন্ত অনলাইনে পাঠদান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আক্রমণ বন্ধ না হলে ‘আরও ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদের বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১

আপডেট সময় ১০:২৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬