ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘আপন মানুষ-২’ নিয়ে ফিরছেন শিল্পী আসিফ ইকবাল

আকাশ বিনোদন ডেস্ক:

সঙ্গীতাঙ্গনে ফিরছেন তরুণ কণ্ঠশিল্পী আসিফ ইকবাল। ৩ বছর আগে ‘আপন মানুষ’ গানটি করে বেশ জনপ্রিয়তা পান সম্ভাবনাময় এ সঙ্গীতশিল্পী। এরপর হঠাৎ করেই যেন অন্তরালে চলে যান আসিফ।

অবশেষে ‘আপন মানুষ-২’ নিয়ে ফিরছেন তরুণ এই সঙ্গীতশিল্পী। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম রবি। কে এইচ আকাশের সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রানা আখন্দ।

এরই মধ্যে নির্মিত হয়েছে গানটির নান্দনিক একটি মিউজিক ভিডিও। পূবাইলের মনোরম পরিবেশে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী আসিফ ইকবাল।

গানটির কথার সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিওর হৃদয়গ্রাহী একটি গল্প সাজিয়েছেন রবিউল ইসলাম রবি। এটি নির্মাণ করেছেন ফিরোজ সরকার।

ফটোসেশনে গানের কলাকুশলীরা :

নতুন এই প্রয়াস নিয়ে আসিফ ইকবাল বলেন, ‘এখন শুধু গান নিয়েই ভাবছি। এরই মধ্যে বেশ কিছু গানের অডিও-ভিডিও’র কাজ সম্পন্ন করেছি। এখন একটার পর একটা রিলিজ হবে। আপন মানুষ-২ গানটির কথা ও সুর খুবই চমৎকার। আসিফ ইকবাল বলেন, গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আশা করি, গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

‘আপন মানুষ-২’ নিয়ে ফিরছেন শিল্পী আসিফ ইকবাল

আপডেট সময় ১১:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮