ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

আকাশ বিনোদন ডেস্ক:

সাত বছরের সম্পর্কের ইতি টেনে বিয়ের পিঁড়িতে বসছেন টালিউডের জনপ্রিয় দুই তারকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা। টলি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন- আগামী ফেব্রুয়ারির শেষের দিকে নাকি বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। শোনা যাচ্ছে, ২০ ফেব্রুয়ারি ২০১৯-এ প্রথমে রেজিস্ট্রি, তার পর সামাজিকভাবে অনুষ্ঠান করে বিয়ে করবেন তারা।

সম্প্রতি এক সাক্ষাতকারে অঙ্কুশের কাছে প্রশ্ন আসে, ঐন্দ্রিলাকে বিয়ে করছেন কবে। জবাবে টলিউডের এ হার্টথ্রব বলেন, ‘এক বছরের মধ্যেই। সাত বছরেরও বেশি সময় ধরে প্রেম করছি। এবার ঘর বাঁধার সময় এসেছে।’

মাঝেমধ্যে বিয়ের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেও অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে কোনোদিন লুকোছাপা করেননি অঙ্কুশ। ঐন্দ্রিলার সিরিয়ালের শুটিং ফ্লোরে মাঝে মাঝেই দেখা যায় তাকে।

অঙ্কুশ বর্তমানে ব্যস্ত ‘ভিলেন’ ছবির কাজে। বাবা যাদবের পরিচালনায় এ ছবির প্রযোজক শ্রীকান্ত মোহতা। নায়িকা মিমি চক্রবর্তী। যিনি এর আগে ২০১৬ সালে অঙ্কুশের বিপরীতে ‘কী করে তোকে বলব’ ছবিতে কাজ করেছেন।

অন্যদিকে, অভিনেত্রী ঐন্দ্রিলা ব্যস্ত তার সিরিয়াল নিয়ে। স্টার জলসা ও জি-বাংলার বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে দেখা গেছে তাকে। এখনও চলছে একাধিক সিরিয়াল। শিশুশিল্পী হিসেবে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

আপডেট সময় ০৯:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮