ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সিরাজগঞ্জে ট্রাকের কেবিনে পচে যায় চালক-হেলপারের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জে ট্রাকের কেবিন থেকে চালক ও হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের মুলিবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা ভুট্টাবোঝাই ট্রাকের কেবিন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত আল-আমিন (৪০) রংপুর ও সোহেল (৩৫) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফোরকান সিকদার জানান, লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে নরসিংদীগামী একটি ভুট্টাবোঝাই ট্রাক (যার নম্বর রংপুর ট-১১০৪০৮) মুলিবাড়ী মোড়ে এসে রোববার দুপুর থেকে দাঁড়িয়ে ছিল।

সোমবার দুপুর ১২টার দিকে ট্রাক থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাকের কেবিন থেকে লাশ দুটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে অনুসন্ধান করে ও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলার হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

সিরাজগঞ্জে ট্রাকের কেবিনে পচে যায় চালক-হেলপারের লাশ

আপডেট সময় ০৭:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮