ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

খালেদার মুক্তি চেয়ে লেবানন বিএনপির সভা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিএনপি লেবানন শাখার আয়োজনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার দাবিতে প্রতিবাদ সভা হয়েছে।

রবিবার লেবানন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকিরের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।

তিনি বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মধ্যপ্রাচ্যের সকল দেশের জাতীয়তাবাদী নেতাকর্মীদের নিয়ে আন্দোলন করে দেশনেত্রীকে মুক্ত করব ইনশাআল্লাহ্।

আহমদ আলী মুকিব অভিযোগ করেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে।’

তিনি বলেন, এ মামলায় ষড়যন্ত্র করে কোনো রায় দিলে দেশের জনগণ তা মেনে নেবে না।’

প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। সভায় বক্তব্য দেন- লেবানন বিএনপির প্রধান উপদেষ্টা আমির হোসেন কলিম, বিএনপি প্রতিষ্ঠা সদস্য ও সাবেক সভাপতি মানিক মোল্লা, উপদেষ্টা আব্দুল হালিম, রুহুল আমিন, বাসানী মোল্লা, খুরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মজুমদার, সহ-সভাপতি আমিনুল ইসলাম আইমান, আবু বকর ছিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, তাজুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

খালেদার মুক্তি চেয়ে লেবানন বিএনপির সভা

আপডেট সময় ০১:২৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮