ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আফগানিস্তানে দুটি গণকবর থেকে ৩৬টি মৃতদেহ উদ্ধার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের সার-ই পুলের মির্জা ওলাং গ্রামে দুইটি গণকবর থেকে অন্তত ৩৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সপ্তাহে উত্তরাঞ্চলের প্রদেশ সার-ই পুলের মির্জা ওলাং গ্রামে জঙ্গি হামলায় অন্তত ৬২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

সেখানে একটি গণকবরে ২৮টি এবং আরেকটিতে আটটি মৃতদেহ পাওয়া গেছে বলে জানান প্রাদেশিক সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ আমানি। তিনি বলেন, নিহত সবাই পুরুষ এবং তাদের অধিকাংশকেই শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে।

তালেবানের পক্ষ থেকে যৌথ ভাবে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বলা হয়, তারা কোনও বেসামরিক মানুষকে হত্যা করেনি। তবে সোমবার আইএস এর পক্ষ থেকে এক বিবৃতিতে ৫৪ শিয়া মুসলিমকে হত্যা করার কথা স্বীকার করা হয়েছে।

মির্জা ওলাং গ্রাম থেকে পালিয়ে প্রাণ বাঁচান কয়েকজন সাংবাদিকদের বলেন, তারা হামলাকারীদের হাতে তালেবানের সাদা এবং আইএস এর কালো উভয় পতাকাই দেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে দুটি গণকবর থেকে ৩৬টি মৃতদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭