ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার ভেড়ামারায় ও ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্র চার রাস্তা মোড় এলাকায় নসিমন উল্টে নসিমনের এক হেলপার নিহত হন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, যাত্রী ও মালামাল নিয়ে পাবনা থেকে নছিমনটি ভেড়ামারার চার রাস্তার মোড়ে গেলে উল্টে যায়। এসময় নসিমনের অজ্ঞাত হেলপার গুরুতর আহত হন।

নসিমনের যাত্রীরা তাকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নছিমন চালকসহ অপর যাত্রীরা পাবনার দিকে চলে যাওয়ায় নিহতের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর ইটভাটার বাজারে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ছয় বছর বয়সী সুমাইয়া ঘটনাস্থলেই মারা গেছে।

নিহত সুমাইয়া মধুপুর এলাকার আছানুর রহমানের মেয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০১:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮