ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্যা প্রাকৃতিকভাবে নয়, চাপিয়ে দেয়া হয়েছে: মির্জা আব্বাস

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশে সৃষ্ট বন্যা প্রাকৃতিকভাবে এসেছে বলে মনে হলেও মূলত এ বন্যা আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। ভারতের নদীগুলো সব বাঁধ খুলে দেয়ার কারণেই আমাদের দেশে বন্যার সৃষ্টি হয়েছে।’

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে সৃষ্ট বন্যা প্রাকৃতিকভাবে এসেছে বলে মনে হলেও মূলত এ বন্যা আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। ভারতের নদীগুলো সব বাঁধ খুলে দেয়ার কারণেই আমাদের দেশে বন্যার সৃষ্টি হয়েছে। সরকারকেই এ বন্যা মোকাবিলা করতে হবে।’

মির্জা আব্বাস বলেন, ‘দেশের মানুষ বন্যায় আক্রান্ত কিন্তু সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে তারা মানুষের কল্যাণে কাজ করছে। আসলে দেখা যাচ্ছে তারা আদালতের রায় নিয়ে ব্যস্ত রয়েছেন।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ নেতারা তাদের ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা দিয়ে নির্যাতন করছে। গতকালও (সোমবার) মিলাদ মাহফিল থেকে ১২ জনকে আটক করা হয়েছে।’

বিএনপি নেতা বলেন, ‘আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাই, কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না। বর্তমানে এই অবৈধ সরকার পোশাকি বাহিনী দিয়ে ক্ষমতায় টিকে আছে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বন্যা প্রাকৃতিকভাবে নয়, চাপিয়ে দেয়া হয়েছে: মির্জা আব্বাস

আপডেট সময় ০৭:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭