ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী

ইয়েমেন যুদ্ধ থেকে বের হতে চান সৌদি যুবরাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেন যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ। ইয়েমেন যুদ্ধ নিয়ে মার্কিন দুই কর্মকর্তার কাছে পাঠানো সৌদি যুবরাজের ফাঁস হয়ে যাওয়া ইমেইল থেকে এ তথ্য জানা গেছে।

ওই ইমেইলে তিনি বলেছেন, ইয়েমেনে দুই বছর আগে তার শুরু করা যুদ্ধ থেকে এখন বের হয়ে আসতে চাচ্ছেন তিনি। এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ এ কথা বলেছেন বলে ফাঁস হয়ে যাওয়া ইমেইলের ভিত্তিতে এ খবর দিয়েছে ওয়েবসাইট ‘মিডল ইস্ট আই।’

কাতারের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এক মাস আগে এ কথা বলেছেন তিনি।

ওয়াশিংটন ডিসির সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল-কাতিবার একটি ইমেইলে সাবেক মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এমবিএসের বৈঠকের বিস্তারিত বিবরণ দেয়া হয়। মিডল ইস্ট আই বলেছে, গ্লোবাললিকস নামের একটি গোষ্ঠী ইমেইলটি ফাঁস করেছে।

২০১৫ সালের ২৬ মার্চ সৌদি নেতৃত্বাধীন জোট নাটকীয়ভাবে ইয়েমেনের বিরুদ্ধে বিমান আগ্রাসনের শুরু হয়। নির্বিচারে আগ্রাসন শুরুর পর থেকে ১০ হাজারের বেশি নিরীহ ইয়েমেনি নিহত এবং লাখ লাখ লোক ঘরবাড়ি হারা হয়েছে। স্বাস্থ্যসহ সব অবকাঠামো গুড়িয়ে দেয়ায় দেশটিতে কলেরার ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই

ইয়েমেন যুদ্ধ থেকে বের হতে চান সৌদি যুবরাজ

আপডেট সময় ০৭:০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭