ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

শুভ-মিমের ‘সাপলুডু’

আকাশ বিনোদন ডেস্ক:

আবারও রূপালী পর্দায় জুটি বাঁধতে চলেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মিম। রবিবার সন্ধ্যায় নতুন ছবি ‘সাপালুডু’র জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা শুভ। এই ছবিতেই তিনি নায়িকা মিমের সঙ্গে দ্বিতীয়বারের মতো স্ত্রিন শেয়ার করবেন। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন নায়ক শুভ নিজেই।

‘সাপলুডু’ পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। চিত্রনাট্যও লিখেছেন তিনি। তবে ছবির কোনো বিষয়েই আপাতত মুখ খুলতে চাননি পরিচালক। ১৫ সেপ্টেম্বরের পর ছবিটির বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান। শুধু জানিয়েছেন, শুভ, মিম, জাহিদ হাসান, তারিক আনাম খান, সালাউদ্দিন লাভলুসহ আরও অনেকে অভিনয় করবেন ‘সাপলুডু’-তে। ছবিটি নিয়ে তিনি বেশ আশাবাদী।

পরিচালক কিছু না জানালেও নায়ক শুভ জানালেন, ‘ছবিটি অ্যাকশন থ্রিলার ধাঁচের। এটির গল্প দারুণ পছন্দ হয়েছে। এমন একটি গল্পের জন্যই অপেক্ষা করছিলাম। এর আগে অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ এবং ‘মুসাফির’ ছবিতে কাজ করে দর্শকদের দারুণ প্রশংসা পেয়েছি। দর্শকের কথা মাথায় রেখে তাই আবারও এ ধরনের গল্পে কাজ করতে রাজি হয়েছি।’

শুভ আরও জানান, ‘সাপলুডু’র গল্পের বিস্তার ও প্রযোজকের পরিকল্পনার কথায় আমার মনে হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় পরিসরে অ্যাকশন থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে এটি। আগামী অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের লোকেশনগুলোতে এর শুটিং হবে।’

আরিফিন শুভ অভিনীত শেষ ছবি কলকাতার ‘আহা রে’। রঞ্জন ঘোষ পরিচালিত এ ছবিতে শুভর নায়িকা ঋতুপর্ণা ঘোষ। এবার ‘সাপলুডু’ ছবিতে বিদ্যা সিনহা মিমের বিপরীতে চুক্তিবদ্ধ হলেন। মিম-শুভ জুটির এটি দ্বিতীয় ছবি। এর আগে ২০১৪ সালে ‘তারকাঁটা’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা। সে ছবিতে শুভর বোনের ভূমিকায় ছিলেন চিত্রনায়িকা মৌসুমী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

শুভ-মিমের ‘সাপলুডু’

আপডেট সময় ০৫:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮