ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ঝালকাঠিতে পুলিশি বাধায় পণ্ড বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

অাকাশ জাতীয় ডেস্ক: 

ঝালকাঠিতে পুলিশের বাধার পণ্ড হয়ে গেছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার শহরের ফায়ার সার্ভিস মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে ঘেরাও করে কাউকে অফিসে ঢুকতে দেয়নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর জানান, পুলিশ আমাদের কোনো কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করতে দেয় না। তাই পুলিশের কাছে সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেক কাটা ও আলোচনা সভার অনুমতি চাওয়া হয়।

তিনি বলেন, পুলিশ আমাদের রাতে করার জন্য মৌখিকভাবে অনুমতি দেয়। রাতে নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে সেখানে পুলিশ কাউকেই ঢুকতে দেয়নি। একপর্যায়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা হলে যাকে পাওয়া যাবে তাকেই গ্রেফতার করার হুমকি দেয়া হয়।

এ ব্যাপারে সদর থানার এসআই আশিকুল ইসলাম বলেন, বিএনপির কর্মসূচি পালনের কোনো অনুমতি নেই। তাছাড়া মধ্যরাতে কর্মসূচি পালন করলে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কায় তাদের কর্মসূচি পালন করতে বাধা দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’

ঝালকাঠিতে পুলিশি বাধায় পণ্ড বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট সময় ০৮:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮