ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

জনসম্পৃক্ততা রেখে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা অব্যাহত রেখে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বুধবারও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআরের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরবারে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

ঢাকা সেনানিবাসে পিজিআর সদরদপ্তরে অনুষ্ঠানে পিজিআরকে ‘চেইন-অব-কমান্ড’ এর প্রতি আস্থা ও শ্রদ্ধাশীল থেকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, ‘পিজিআর এর মূল দায়িত্ব হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করা। এটি একদিকে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি তা স্পর্শকাতর।’

‘আজকে যারা জনপ্রতিনিধি তাদের সাথে রয়েছে সাধারণ জনগণের নিবিড় সম্পর্ক। তাই দায়িত্ব পালনকালে ভিভিআইপিদের জনসংযোগের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। মনে রাখতে হবে, জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা অব্যাহত রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই হবে আপনাদের কৃতিত্ব।’

‘একটি পেশাদার সেনাবাহিনীর অংশ হিসেবে সমসাময়িক বাস্তবতার পাশাপাশি অতীত ইতিহাস ও ঘটনা প্রবাহ থেকেও আপনাদেরকে অনেক কিছু শিখতে হবে। অতীত ও বর্তমানের সোপান বেয়েই আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে ভবিষ্যৎ সাফল্য অর্জন করতে হলে অতীত থেকেও শিক্ষা অপরিহার্য।’

বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ‘বৈশ্বিক নানা কারণে বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যকলাপ ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাস এখন আর কোনো একক দেশের সমস্যা নয়। এটি বৈশ্বিক সমস্যা। বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত বিকাশের সাথে সাথে বিশ্বজুড়ে সন্ত্রাস ও অপরাধের ধরনও পাল্টাচ্ছে।’

‘এই পরিস্থিতিতে ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আপনাদেরও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণসহ তথ্যপ্রযুক্তি ও কৌশলগত উৎকর্ষ অর্জন করতে হবে। নিরাপত্তার ধরন হবে সর্বাত্মক, সমন্বিত ও নিশ্ছিদ্র।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৫ জুলাই পিজিআর প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তনের পর রাষ্ট্রপতির পাশাপাশি সরকার প্রধানের নিরাপত্তার দায়িত্ব এই রেজিমেন্টের ওপর।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি কেক কাটেন, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং পিজিআর সদস্যদের সঙ্গে ছবি তোলেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুনসহ পদস্থ সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

জনসম্পৃক্ততা রেখে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৯:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮