ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুহায় আটক ১২ খুদে ফুটবলারকে উদ্ধারে সময় লাগবে ৬ মাস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

থাইল্যান্ডের চিয়াং রাই অঞ্চলে গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অন্তত ছয় মাস সময় লাগবে। প্রবল বৃষ্টির মধ্যে নয়দিন ধরে তারা গুহায় নিখোঁজ ছিল। দীর্ঘ চেষ্টার পর দেশটির সেনাবাহিনীর একটি দল তাদের সন্ধান পায়।

তবে বন্যার পানি না কমা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব নয় বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। ওই কিশোরদের যদি সাঁতার শেখানো যায়, তাহলে তাদেরকে জীবিত উদ্ধার করা সম্ভব। সোমবার (০২জুলাই) আটকে পড়া শিশুদের জীবিত বলে সন্ধান পাওয়া যায়। উদ্ধারকর্মীরা এখন পানি বাড়িয়ে তাদের খাবার সরবরাহের চেষ্টা করছেন।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং রাই এলাকায় নিয়মিত বন্যা হয়। এর আগে যদি শিশুদের বের হয়ে আসতে হয় তাহলে তাদের সাঁতার শিখতে হবে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অনভিজ্ঞ সাঁতারুদের কর্দমাক্ত ও অন্ধকারে সাঁতরে বের হয়ে আসাটা বিপজ্জনক হতে পারে।

সেনাবাহিনী জানিয়েছে, পানি কমানোর উদ্যোগ সফল হয়নি। ফলে যদি শিশুরা বন্যা কমে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে তাহলে সেখানে তাদের কয়েক মাস থাকতে হবে। সেখানে নিয়মিত খাবার ও অন্যান্য সরঞ্জাম পাঠাতে হবে।

উল্লেখ্য, ২৩ জুন স্থানীয় সময় বিকালে ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ উত্তরের প্রদেশ চিয়াং রাইয়ের ‘থাম লুয়াং নায় নন’ নামের একটি গুহায় প্রবেশ করেন। কিন্তু হঠাৎ করে প্রবল বৃষ্টিতে গুহার প্রধান প্রবেশপথ রুদ্ধ হলে তারা সেখানে নিখোঁজ হয়ে পড়ে। এরপর থেকেই তাদের সন্ধানে উদ্ধারকাজ চলছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুহায় আটক ১২ খুদে ফুটবলারকে উদ্ধারে সময় লাগবে ৬ মাস

আপডেট সময় ০১:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮