ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

রাজশাহী সিটি নির্বাচনে ৫ মেয়রপ্রার্থীকে বৈধ ঘোষণা, একজনের বাতিল

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিএনপি মনোনীত মোসাদ্দেক হোসেন বুলবুলসহ পাঁচ মেয়রপ্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে একজন মেয়রপ্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রির্টানিং কর্মকর্তা আমিরুল ইসলাম এ ঘোষণা দেন।

অপর প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির ওয়াশিউর রহমান দোলন, ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান।

সহকারী রির্টানিং কর্মকর্তা আতিয়ার রহমান জানান, প্রথম দিনে মেয়রপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। ছয় মেয়র প্রার্থীর মধ্যে পাঁচজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে মনোনয়নপত্রে মুরাদ মোর্শেদের এক সমর্থক হিসেবে যার নাম দেয়া হয়েছে তিনি সিটি কর্পোরেশন এলাকার ভোটার নন। এ জন্য মুরাদ মোর্শেদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

তবে আগামী তিনদিনের মধ্যে তিনি বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের কাছে এ ব্যাপারে আপিল করতে পারবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোমবার দ্বিতীয় দিনের মতো প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ওই দিন বিকাল ৫টার পর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আগামী ৯ জুলাই পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। পরদিন বরাদ্দ করা হবে প্রতীক। এরপর প্রচারে নামবেন প্রার্থীরা। আর ভোটগ্রহণ করা হবে ৩০ জুলাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

রাজশাহী সিটি নির্বাচনে ৫ মেয়রপ্রার্থীকে বৈধ ঘোষণা, একজনের বাতিল

আপডেট সময় ০৮:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮